স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক বড় সুখবর মিলল সাকিব ভক্তদের

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের বাইরে নেই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন। এবার আরও একটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে সুইডেন। এর নাম দেওয়া হয়েছে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। যেখানে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাকিবকে পেয়ে বেশ উচ্ছ্বসিত উপসালা। নিজেদের ফেসবুক পেজে সাকিবের হাসিখুশি এবং আয়েশি ভঙ্গিতে বসে থাকার একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ড্রাফটের আগে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে উপসালা টাইগার্সের হয়ে মাঠে নামবেন।’

এবারের গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুম। এরই মধ্যে প্রাথমিক সূচি জানিয়েছে টুর্নামেন্টে কর্তৃপক্ষ। উদ্বোধনী ম্যাচ হবে ১৫ জুন। ২০ জুন ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুমে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুমে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সাকিব ছাড়াও বাইশ গজের আরও বেশ কিছু পরিচিত মুখদের দেখা যাবে সুইডিশ লিগে। টুর্নামেন্টে নাম লিখিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস, শেলডন কটরেলদের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায় নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X