ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির মাঠ উন্নয়নে আর্থিক সহায়তা, অনুদান নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল বিসিবি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল বিসিবি। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছিল বিসিবি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অনুরোধে এটি করা হলেও বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কাউন্সিলরও গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। বিসিবি জানাচ্ছে, এটি কোনো সাধারণ অনুদান নয়; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ বোর্ডের বিভিন্ন খেলার জন্য ব্যবহৃত হয়, তাই মাঠ উন্নয়নের উদ্দেশ্যে এই অর্থ দেওয়া হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুরে এক প্রশ্নের উত্তরে বিসিবির এই পরিচালক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মাঠ আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। বর্তমানে সেই ব্যবহারের চুক্তিটি নবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আমরা তাদের কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছি। এর বিনিময়ে ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ওই মাঠে খেলার সুযোগ পাব—এ ধরনের একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিসিবি সেরকম ব্যবহার উপযোগী মাঠ পেলে সংস্কারে অর্থ দিতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়কেও আমরা সাহায্য করতে পারব না, তা তো না। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, তাদের মাঠ সমস্যা আছে। ওদের মাঠ যদি আমরা ব্যবহার করি। তাহলে তো করে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X