সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালে অশ্রাব্য ভাষা, বিশ্বকাপজয়ী তারকাকে ২৪ লাখ টাকা জরিমানা

স্টাম্প মাইকে অশ্রাব্য ভাষা ব্যবহার করে ধরা পড়েন অভিষেক। ছবি : সংগৃহীত
স্টাম্প মাইকে অশ্রাব্য ভাষা ব্যবহার করে ধরা পড়েন অভিষেক। ছবি : সংগৃহীত

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ রানের জন্য অর্ধশতক পাননি অভিষেক শর্মা। তবে ভারতের বিশ্বকাপজয়ী এই তারকা ব্যাটারকে পড়তে হচ্ছে আরও বড় আফসোসে। মাঠে অনভিপ্রেত আচরণের কারণে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ২৪ লাখ টাকারও বেশি জরিমানা গুনেছেন।

কলকাতা ও হায়দরাবাদের ম্যাচ চলাকালে স্টাম্প মাইকে অশ্রাব্য ভাষা ব্যবহার করে ধরা পড়েন অভিষেক। ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে হতাশায় মুষড়ে পড়েন। কার উদ্দেশে এই ভাষা তিনি ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়। তবে স্পষ্টভাবেই তা আচরণবিধির লঙ্ঘন।

আইপিএলে আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, আপত্তিকর ও অপমানজনক শব্দ ও ভাষা ব্যবহারের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়। এমনকি কারও উদ্দেশে না বলে, হতাশা থেকে আপত্তিকর শব্দ উচ্চারণ করলেও রয়েছে শাস্তি। এরই ধারাবাহিকতায় অভিষেককে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

টাকার অঙ্কে জরিমানা মোটেও কম নয়। ভারতীয় রুপিতে যা ২ লাখের কাছাকাছি, আর বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকারও বেশি। শুধু জরিমানাই নয়, লেভেল ওয়ান অপরাধের কারণে সতর্কও করা হয়েছে অভিষেককে। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X