স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সুখবর দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত

এবার সাংবাদিকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রীড়া সাংবাদিকদের কথা ভেবে বৃত্তির উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি। খেলার খবরাখবর নিয়ে কাজ করা যাঁদের পেশা, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রীড়া সাংবাদিককের বৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মুলত ক্রীড়া সাংবাদিকতার উন্নয়ন ও পেশাদারিত্ব বাড়াতে এই কর্মসূচি চালু করতে যাচ্ছে সংস্থাটি। এ ছাড়া আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন চালু করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে সেবা দেওয়া খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালুর লক্ষ্যে এরই মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অবদানকে স্বীকৃতি দিতে বিসিবি বার্ষিক পুরস্কার কর্মসূচি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে ক্রীড়া সাংবাদিকতার অবদানও অন্তর্ভুক্ত থাকবে। শনিবারের সভায় দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ চালু করা হয়েছে। ‘বিসিবি প্লেয়ার ডাটা অ্যাপ’ দেশের সক্রিয় ঘরোয়া ক্রিকেটারদের বিস্তারিত পরিসংখ্যান সরবরাহ করবে সংশ্লিষ্টদের কাছে। অন্যদিকে ‘বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ’ কোচ, বিশ্লেষক ও নির্বাচকদের জন্য খেলোয়াড়দের ভিডিও ও বিশ্লেষণধর্মী তথ্য সহজলভ্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X