কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নেটওয়ার্ক প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন কোড ক্রাসার্স

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয় কোড ক্রাসার্স। ছবি : সংগৃহীত
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয় কোড ক্রাসার্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ইন্টারনেট সেবা খাতে সুপরিচিত প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট নেটওয়ার্ক প্রিমিয়ার লিগ (এনপিএল)। রাজধানীর উত্তরায় অবস্থিত মেজবা ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল।

নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয় কোড ক্রাসার্স এবং রানার্স-আপ টেক টাইটান্স।

অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট জিতেন কোড ক্রাসার্স টিমের মুরাদ হাসান। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে প্রতিষ্ঠান এর চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের হেড অফ এইচ আর ফারজানা রহমান, এ সময় তিনি অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম, ডিজিএম দেবাশীষ দাস, ডিজিএম আশফাক আলম। উল্লেখ্য, প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর ছিল বাংলাদেশ অনলাইন লিমিটেড এবং কো-স্পন্সর হিসেবে ছিল নিনাদ, এসএএস (Smart Door Lock) ও সাত কাহন।

এই আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X