শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই তামিম-লিটনের বিদায়, চাপে বাংলাদেশ

লিটনকে আউটের পর ফারুকীকে ঘিরে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত
লিটনকে আউটের পর ফারুকীকে ঘিরে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে আফগানিস্তানকে অল্পতে গুটিয়ে দিয়েও ব্যাটিংয়ে বাংলাদেশ বেশ তাড়াহুড়ো দেখাচ্ছে। পঞ্চম ওভারে নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউটে ফিরলেন ওপেনার তানজিদ (৫)। তার সঙ্গী লিটন দাসও বেশিক্ষণ টিকলেন না, ১৮ বলে ১৩ রান করে থেমেছেন তিনি। ২৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ দল।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে বাংলাদেশ। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। কিন্তু ৫ম ওভারেই ঘটল বিপত্তি! ফজল হক ফারুকীর করা বল কাভারে ঠেলে রান নেওয়ার জন্য সামনের পায়ে একটু ঝুঁকেছিলেন লিটন। রান নেওয়ার চেষ্টা করেননি। তবে অন্য প্রান্ত থেকে তামিম ততক্ষণে দৌড়ে উইকেটের মাঝে চলে এসেছিলেন, লিটনের কল না শুনেই। নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন তানজিদ। এ রানআউটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, আয়েশি ভঙ্গিতে ক্রিজে ফিরতে চেয়েছিলেন তিনি, অথচ ডাইভ দিলে বেঁচে যেতে পারতেন সহজেই।

সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। অথচ এই ওপেনারই গত কয়েক মাস ধরে ব্যর্থতার বৃত্তে বন্দি। অবশ্য প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু মূল ম্যাচে এসে আবারও ব্যর্থ হলেন। তামিমের পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটনও। ফারুকীকে এগিয়ে এসে মারতে গিয়ে আফ স্টাম্পের অনেক বাইরে থেকে বল ডেকে এনে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান।

বর্তমানে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। প্রথম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৪৪ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১০

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১১

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১২

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৩

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৪

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৫

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৬

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৭

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৮

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৯

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X