স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড 

টসের দৃশ্য । ছবি : সংগৃহীত
টসের দৃশ্য । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচ আজ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে দুই ধরনের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়া দলটি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের সাথে বড় জয়ের সেই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আজ ইংলিশরা।

অন্যদিকে ভারত বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আফগানরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় হারের পর ভারতের কাছেও বিধ্বস্ত হয় মুজিব-রশীদরা। তাই ইংলিশদের বিপক্ষে পরীক্ষার ম্যাচে একটি পরিবর্তন করেছে তারা। নাজিবউল্লাহ জাদরানের জায়গায় দলে জায়গা পেয়েছেন ইকরাম আলিখিল।

ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, রিস টপলি, মার্ক উড, ক্রিস ওকস।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

১০

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

১১

হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৭৬৬

১২

মাঠে খেলা, পর্দায় ইনফান্তিনো—পেছনে কী রহস্য

১৩

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ চরমে

১৪

সুন্দরবনের বড় দস্যু দলের প্রধানসহ ২৭ সদস্যের আত্মসমর্পণ

১৫

ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

১৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৭

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

১৮

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

১৯

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

২০
X