স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের পাহাড়সম টার্গেট দিল ভারত

শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত
শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে টানা ৬ ম্যাচ জিতেছে ভারত। প্রতিযোগিতায় আজ লঙ্কানদের হারালেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে স্বাগতিকদের। এমন সমীকরণের ম্যাচে গিল, কোহলি ও আইয়ারের ফিফটিতে শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা দিয়েছে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে ভারত। ওপেনার শুভমান গিল সর্বোচ্চ ৯২ রান করেন।

মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করেন রোহিত। পরের বলেই ভারতীয় অধিনায়কের স্টাম্প উড়িয়ে দেন পেসার মাদুশঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের বিশাল জুটি গড়েন বিরাট কোহলি ও শুভমান গিল। ১১টি চার ও ২টি ছক্কায় ৯২ রানে সাজঘরে ফেরেন গিল। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে স্পর্শ করার সুযোগ ছিল কোহলির সামনে। ক্রিকেট ইশ্বরের ৪৯তম সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতেই আউট হন তিনি।

কোহলি-গিলের বিদায়ের পর দ্রুতই ৬০ রানের জুটি গড়েন আইয়ার ও রাহুল। ২১ রানে আউট হন ভারতীয় উইকেটকিপার। আরেক প্রান্তে ওয়াংখেড়ে ঝড় তোলেন আইয়ার। মাত্র ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রানের টর্নেডো ইনিংস উপহার দেন ভারতীয় এই ব্যাটার। শেষ দিকে অলরাউন্ডার জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৭ রানে থামে ভারত। জাদেজা ৩৫ রান করেন। ৮০ রানে ৫ উইকেট শিকার করেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১১

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১২

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৩

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৪

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৫

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৬

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৭

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৮

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৯

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

২০
X