স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইডেনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে আয়োজক ভারত।

রোববার (০৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

হাইভোল্টেজ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে ভারত। অন্যদিকে স্বাগতিকদের বিরুদ্ধে একাদশে একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। পেসার জেরাল্ড কোয়েতজের পরিবর্তে জায়গা পেয়েছেন বাঁহাতি চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি।

চলমান বিশ্বকাপে ৭ ম্যাচের সবগুলো জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকাও ৭ ম্যাচ খেলেছে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড হারায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে টেম্বা বাভুমার দলের।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জেনসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১০

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১২

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৩

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৪

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৫

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৬

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৭

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৮

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৯

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

২০
X