স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইডেনে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

দুপুরে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
দুপুরে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে আজ মাঠে নামছে ধারাবাহিক দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। কাগজে-কলমে প্রায় সমান শক্তির দল দুটি প্রতিযোগিতায় অবিশ্বাস্য ছন্দে রয়েছে। এবারের আসরে স্বাগতিকদের ৭ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয়ের সংখ্যা ৬টি।

রোববার (০৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

চলমান বিশ্বকাপে ৭ ম্যাচের সবগুলো জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকাও ৭ ম্যাচ খেলেছে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড হারায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে টেম্বা বাভুমার দলের।

ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’দলের ব্যাটাররাই দুর্দান্ত ছন্দে আছেন। এবারের প্রতিযোগিতায় রান সংগ্রহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন কুইন্টন ডি কক। সাত ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪৫ রান করেছেন এ প্রোটিয়া ওপেনার। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৮ ম্যাচে তিন সেঞ্চুরিতে ৫২৩ রান করেছেন। সাত ম্যাচে ৪৪২ রান নিয়ে তাদের পরেই আছেন ভারতের বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৪০২ ও দক্ষিণ আফ্রিকার মার্করামও ৩৬২ আছেন সর্বোচ্চ রান সংগ্রহের দৌড়ে।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চলছে দু’দলের তারকাদের ব্যক্তিগত লড়াই। ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার মার্কো জেনসেন। অন্যদিকে মাত্র ১ উইকেট পেছনে থাকা ভারতের জাসপ্রিত বুমরাহ’র সংগ্রহ ১৫ উইকেট। এছাড়া মোহাম্মদ শামি মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট নিয়ে রয়েছেন বিধ্বংসী ফর্মে। দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েতজের শিকার ১৪ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১০

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১১

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১২

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৩

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৪

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৫

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৮

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৯

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

২০
X