স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। ছবি : সংগৃহীত

ছেলেদের সাফে গতকাল বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। তবে আজ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। টাইগ্রেস অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলের সৌজন্যে দারুণ জয়ে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আজ সাঈদ খোদারাহমির দল ৩-১ গোলে হারিয়েছে ভারতকে।

থাইল্যান্ডের ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই দুবার জাল কাঁপান সাবিনা। এক বছরের বেশি সময় পর ফুটসালের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিজ্ঞ এই ফুটবলার। ম্যাচের ৮ মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে দেওয়া-নেওয়া করে ভারতীয় গোলরক্ষককে বোকা বানান তিনি।

এগিয়ে যাওয়ার পর যেন নিজেদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বাংলাদেশের। বিরতির আগে সাবিনাই দ্বিগুণ করেন গোল ব্যবধান। এবারও পাসটি আসে সেই কৃষ্ণার পা থেকে। ফলে দুই গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

বিরতির পরও নিজেদের দাপট অব্যাহত রাখে কৃঞ্চা-সাবিনারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ফলাফল ৩-০ হয় মাতসুশিমা সুমাইয়ার গোলে। পাল্টা আক্রমণে নিজেদের রক্ষণ থেকে পাস ছুড়ে দেন মাসুরা পারভীন। সেই পাস পেয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান সুমাইয়া। ফলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে বাংলার বাঘিনীরা।

তবে ম্যাচে ফেরার জন্য ভারতও মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষের দিকে অসাধারণ নৈপূণ্য দেখান বাংলাদেশের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। ভারতের একের পর এক আক্রমণ বেশ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি। তারপরও শেষদিকে ভারতের হয়ে আরিয়া মোরে একটি গোল শোধ করেন। ফলে ৩-১ গোলে দুর্দান্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X