স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির কাছে শান্তর অন্যরকম আবদার

বিসিবির কাছে স্পোর্টিং উইকেটের দাবি নাজমুল শান্তর। ছবি: সংগৃহীত
বিসিবির কাছে স্পোর্টিং উইকেটের দাবি নাজমুল শান্তর। ছবি: সংগৃহীত

সেমিফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে এবার ভারত বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা আর প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভালো কিছুর বার্তাই দিচ্ছিলেন সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা। কিন্তু পরের গল্পটা শুধুই হতাশার। বিশ্বকাপের যতই দিন গড়িয়েছে, ততই ক্রিকেটের মূল দুই জিনিস ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এই দুই সেকশনে টানা ব্যর্থতার সুবাদে বিশ্বকাপটা শেষ করতে হয়েছে মাত্র দুই জয় নিয়ে। সেই অসহায়ত্ব দূর করতে এবার ক্রিকেট বোর্ডের কাছে অন্যরকম এক আবদার করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারত বিশ্বকাপে পুরো আসরজুড়েই খেলা হয়েছে মূলত ব্যাটিং উইকেটে। পিচ থেকে বাড়তি পেস এবং বাউন্স পেয়েছেন বোলাররা। আর তাতে বাকি সব দেশ সুবিধা করতে পারলেও বাংলাদেশ যেন কোনো কাজেই লাগাতে পারেনি এমন পিচকে। বিশ্বকাপে শর্ট বলেও সবচেয়ে বেশি উইকেটও হারিয়েছে টাইগাররা। পরিস্থিতি খারাপ দেখেই এবার ক্রিকেট বোর্ডের কাছে অন্যরকম আবদার ধরেছেন নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিসিবির কাছে ভালো উইকেটের আবদার জানিয়ে রাখলেন শান্ত, ‘অবশ্যই (আলাপ করা উচিত)। সবাই তো দেখলাম আমরা কী অবস্থায় আছি। আমরা যত খারাপ ব্যাট করেছি, অত খারাপ দল কিন্তু না। প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’

‘সেক্ষেত্রে বোলাররাও বুঝতে পারবে যে ভালো উইকেটে কীভাবে আমি তিনশ রান ডিফেন্ড করতে পারব। আমি আশা করি, ক্রিকেট বোর্ড অবশ্যই এ নিয়ে চিন্তা করেছে। তেমন উইকেটই (সামনে) দেওয়া হবে আশা করছি।'-যোগ করেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘দেখেন, এ রকম বোলিংয়ের বিপক্ষে আমরা তিনশ করেছি। যদি রান আউট দুটো না হতো বা মাঝখানে যদি আরেকটা বড় জুটি হতো, তবে ওখান থেকে সাড়ে তিনশই করতাম। তবে এটাও সত্য, আমরা যত ভালো উইকেটে খেলব এটি তত বাড়বে। আসলে এই অভ্যাসটাই আমাদের দরকার। আমরা কিন্তু জানি কীভাবে ২৬০ করতে হয়। কীভাবে আমরা তিনশ করতে পারি, এই অভ্যাসটা তৈরি হলে দেখা যাবে আমরা নিয়মিত ৩৩০-৩৫০ করতে পারছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১১

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১২

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৩

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৪

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

১৬

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১৭

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১৮

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১৯

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

২০
X