বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-নিউজিল্যান্ড টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

সাধারণত ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম টেস্টে সিরিজ নিয়ে আগ্রহ থাকে না বললেই চলে। তার সাথে দেশে নির্বাচনের হাওয়া যা আগ্রহ ছিল তা আরো কমে গেছে। কিন্তু তবুও ক্রিকেট তো আর থেমে থাকবে না। সিলেটে আজ প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ব্যাটার শাহাদাত হোসেনে দিপুর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সাজিয়েছে পুরোপুরি স্পিন দিয়ে। একাদশের একমাত্র পেসার হিসেবে আছেন শরীফুল ইসলাম। দলের তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড দলে খুব বেশি চমক নেই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ইশ সোধি এবং এজাজ প্যাটেল। বোলিং বিভাগে আছেন মোট ৫ জন। সোধি এবং এজাজকে সিলেটের সবুজ পিচে সঙ্গ দেবেন পার্ট টাইমার গ্লেন ফিলিপস। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে পেস বিভাগে আছেন কাইল জেমিসন। চমক বলতে বিশ্বকাপ মাতানো কিউই রাচিন রবীন্দ্রর না থাকা।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X