স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ইনিংসের পরও জয়ের যে আক্ষেপ

মাহমুদুল হাসান জয়। ছবি : সংগৃহীত
মাহমুদুল হাসান জয়। ছবি : সংগৃহীত

ড্রেসিংরুমে ফিরেও মুখে মিষ্টি হাসি, তবে চোখে আভাস একটু আফসোসের। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেও যেন কোথায় একটা অপূর্ণতা রয়ে গেল। মাহমুদুল হাসান জয় জানালেন, সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি হাতছাড়া করাটা তাকে কিছুটা কষ্টই দিয়েছে।

“অবশ্যই একটু হতাশা আছে,” দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের বলছিলেন জয়, “কারণ যদি আর কিছুক্ষণ টিকতে পারতাম, তাহলে আমার প্রথম ডাবল সেঞ্চুরি হয়ে যেত। তাই একটু খারাপ লাগছে। তবে দলকে বড় ইনিংস দিতে পেরেছি, এটাই সন্তুষ্টির জায়গা।”

সকালে ১৬৯ রান নিয়ে শুরু করেছিলেন, কিন্তু যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। ব্যারি ম্যাকার্থির বলেই আউট হয়ে ফিরে যান ১৭১ রানে। তার সঙ্গী মমিনুল হকও (৮২) ফেরেন একই বোলারের বলে। তবু আগের দিনই দলের ভিত গড়ে দিয়েছিলেন জয়, যে ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ তুলেছে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে ইনিংস ব্যবধানে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে।

নিজের ইনিংস নিয়ে জয় আরও বলেন, ‘আমি আসলে নিজের স্বাভাবিক খেলাই খেলেছি। ওই বলটা যদি একটু ভালো কভার করতাম, হয়তো আউট হতাম না। টেকনিক্যালি তেমন কিছু বদল করিনি, শুধু আগে বড় শাফল করতাম—এখন সেটা অনেক কমিয়েছি। বাকিটা সব আগের মতোই।’

জয় জানান, সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্সই তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। ‘এনসিএলে শতরানটা অনেক সাহায্য করেছে। এরপর চারদিনের ম্যাচেও ভালো খেলেছি। সেখানকার আত্মবিশ্বাসই এখানে কাজে দিয়েছে।’

নতুন ব্যাটিং কোচ আশরাফুল ও স্থানীয় কোচদের কাছ থেকেও পেয়েছেন সহায়তা, বললেন জয়—‘আশরাফুল ভাই তো এই সিরিজেই এসেছেন, তার সঙ্গে খুব বেশি কাজ হয়নি। তবে সালাউদ্দিন স্যার অনেক আগেই আমাকে চেনেন। সবাই শুধু বলেছে নিজের মতো খেলতে।’

বাংলাদেশের ইনিংসে এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০০), মুশফিকুর রহিমের ২৩ ও লিটন দাসের ৬০ রানের ঝলক মিলে লিড দাঁড়িয়েছে বিশাল ৩০০ রানেরও বেশি। দ্বিতীয় ইনিংসে ৮৬–৫ তে থাকা আয়ারল্যান্ড এখনো পিছিয়ে ২১৫ রানে—পরাজয় শুধু সময়ের অপেক্ষা।

তবু জয় জানালেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়ই তার কাছে বড়, ‘দল যদি জেতে, তাহলে হয়তো ডাবল সেঞ্চুরি না পাওয়ার আফসোসও কমে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X