স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে তাইজুলের নতুন ইতিহাস

তাইজুল ইসলাম। পুরোনো ছবি
তাইজুল ইসলাম। পুরোনো ছবি

বলটি আঘাত করল ব্যাটসম্যানের প্যাডে। মুহূর্তেই হাত উঁচু করে উদ্‌যাপন শুরু করলেন তাইজুল ইসলাম। আম্পায়ারের আঙুল ওঠার আগেই যেন বুঝে গিয়েছিলেন ফলাফল। হ্যারি টেক্টর ছিলেন প্লাম্ব এলবিডব্লু, তবু আনুষ্ঠানিকতার খাতিরে রিভিউ নিলেন। টিভি আম্পায়ারের সিদ্ধান্তেও কোনো চমক ছিল না—‘আউট’। আর সেই এক শব্দেই লিখে গেল ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে তাইজুল ইসলামের ৫০০তম শিকার!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই অর্জন অত্যন্ত বিরল। তাইজুল হলেন মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার যিনি প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন দুই বাঁহাতি স্পিনার—আবদুর রাজ্জাক (৬৩৪) ও এনামুল হক জুনিয়র (৫১৩)।

তাইজুলের প্রথম শ্রেণির যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালের ১০ এপ্রিল, রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে। অভিষেক ম্যাচেই ফরহাদ হোসেনের হাতে ইফতেখার নাঈমকে ক্যাচ বানিয়ে নিয়েছিলেন প্রথম উইকেটটি। সেই ইনিংসে চারটি এবং পুরো ম্যাচে ছয়টি উইকেট পেয়ে জানিয়ে দিয়েছিলেন নিজের আগমনবার্তা। ১৪ বছর ও ১১৩ ম্যাচ পর আজ সেই ছেলেটি পৌঁছে গেল এক ঐতিহাসিক মাইলফলকে।

এই সময়ের মধ্যে তাইজুল খেলেছেন মোট পাঁচটি ভিন্ন দলের হয়ে—বাংলাদেশ জাতীয় দল, রাজশাহী বিভাগ, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে জাতীয় দলের হয়েই পেয়েছেন সবচেয়ে বেশি ২৪০ উইকেট (টেস্ট), রাজশাহীর হয়ে ১৫২ উইকেট, উত্তরাঞ্চলের হয়ে ৭৩, পূর্বাঞ্চলের হয়ে ১৮, আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭ উইকেট।

তাইজুলের এই অর্জন শুধু সংখ্যায় নয়, ধারাবাহিকতা ও নিষ্ঠার প্রতীকও বটে। বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে স্পিন আক্রমণের নির্ভরতার নাম তিনি। আজ তাই সিলেটের মাঠে যখন টেক্টরকে ফিরিয়ে ৫০০তম শিকার উদ্‌যাপন করলেন, তখন সেটা কেবল এক ইনিংসের নয়—এক যুগের পরিশ্রম ও অধ্যবসায়েরও সার্থক পরিণতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X