মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে রিয়াদ ইন, সাকিব-লিটন আউট

সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের পরের আসরের আগে সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলের ড্রাফটেও নেই বাংলাদেশের এই দুই তারকা। আর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলেও দুই কোটি রুপি ভিত্তিমূল্যের পুলে আছেন মোস্তাফিজুর রহমান।

তবে মজার বিষয় আইপিএলের ড্রাফটে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে আরও ৫ বাংলাদেশি হচ্ছে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ ও তাসকিন আহমেদ।

দুবাইয়ে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নতুন আসরের নিলাম। এবারই প্রথম ভারতের বাইরে হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের নিলাম। বিভিন্ন দেশের মোট ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন, আইপিএলের নিলামের অংশ হওয়ার জন্য।

আইসিসির সহযোগী সদস্য দেশের মোট ৪৫ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেললেননি, এমন ক্রিকেটার রয়েছেন ৯০৯ জন। এদের মধ্যে ৮১২ জনই ভারতীয় ক্রিকেটার। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, এই তালিকায় এমন ভারতীয় ক্রিকেটার আছেন ১৮ জন।

সদ্য শেষ হওয়ার ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সাতজন রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির পুলে। নিলামে বিভিন্ন দেশের ২৫ জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এবারের নিলাম থেকে সব মিলিয়ে ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। এদের মধ্যে ৩০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।

১৯ ডিসেম্বরের নিলামে উঠবেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামে নেই সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিবের। একই সঙ্গে বাদ পড়েছে লিটনের নাম। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

হয়তো এরই মধ্যে দিয়ে আইপিএল ক্যারিয়ার শেষে সাকিবের। নিলামে নাম না দেওয়ার মধ্য দিয়ে নিশ্চিতভাবে ২০২৪ সালের আসরে থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০২১ সালে অবিক্রীত ছিলেন তিনি। পরের আসরে শুরুতে অবিক্রীত থাকলেও পরে দেড় কোটি টাকায় তাকে কিনে নেয় কলকাতা।

কিন্তু আইপিএল শুরুর পর শেষ পর্যন্ত যোগ না দিয়ে নিজেই নাম প্রত্যাহার করেন নেন। আর এই আসরের নিলামের তালিকাতেই নেই সাকিবের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X