ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপস ঝড়ে লিডে কিউইরা

ফিলিপসের ৮৭ রানই লিড এনে দিয়েছে কিউইদের । ছবি: সংগৃহীত
ফিলিপসের ৮৭ রানই লিড এনে দিয়েছে কিউইদের । ছবি: সংগৃহীত

মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অনেকটা ব্যাকফুটে থেকেই শুরু করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য বেশিক্ষণ তাদের ব্যাকফুটে থাকতে হয়নি। প্রথম দিনে ৫৫ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের ঝড়ে আজ লিড নিয়েই নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে। বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ১৮০ রান।

শুক্রবার (৮ ডিসেম্বর) বৃষ্টিতে দ্বিতীয় দিন ভেসে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

৫ উইকেটের বিনিময়ে ৫৫ রানে দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ১২৫ রান যোগ করেছে। দিনের শুরুতে বৃষ্টি থাকায় বিলম্বে শুরু হওয়া ম্যাচে মাঠে নেমেই টাইগার বোলারদের ওপর নির্মম প্রহার শুরু করেন ফিলিপস।

অপরপ্রান্তে একে একে ড্যারিল মিচেল (১৮), মিচেল স্যান্টনার (১), কাইল জেমিসনের (২০) বিদায়েও থামানো যায়নি ফিলিপস ঝড়। নবম উইকেটে অধিনায়ক টিম সাউদির সঙ্গ নিয়ে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ক্যারিয়ার সেরা ৮৭ রানের ইনিংস খেলে শেষমেশ শরিফুল ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর ১৫ বলে ১৪ রান করা সাউদিকে তাইজুল ইসলাম ফেরালে ১৮০ রানে থামে কিউইদের ইনিংস। তাতে বাংলাদেশের তুলনায় ৮ রানে এগিয়ে গেছে ব্ল্যাকক্যাপরা। প্রথম ইনিংসে ১৭২ রান করেছিল বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তুলে নেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্টে হার এড়ালেই সাদা পোশাকে প্রথমবার কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস বাংলাদেশের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X