ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শুরুর সময় জানা গেল

খেলা শুরুর জন্য প্রস্তুত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ছবি: কালবেলা
খেলা শুরুর জন্য প্রস্তুত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ছবি: কালবেলা

সিলেটে দারুণ এক জয়ের পর মিরপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে প্রথম দিনের খেলা পুরোটা হলেও দ্বিতীয় দিন পুরোটাই ভেস্তে যায় বেরসিক বৃষ্টিতে। ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনের শুরুতেও খেলা শুরু করা যায়নি। তবে অবশেষে খেলা মাঠে গড়াচ্ছে বৃষ্টি না আসলে দুপুর ১২টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

ঢাকা টেস্টের প্রথম দিনেই শঙ্কা ছিল বৃষ্টির। তবে সেদিন কোনো বাধা ছাড়াই খেলা হয়েছে। শেষ বিকেলে এসে আলোকস্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে মিরপুরে সারাদিনের বৃষ্টিতে পরিত্যক্ত হয় খেলা।

শুক্রবার (৮ ডিসেম্বর) নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। কেননা তৃতীয় দিনের ভোরেও কিছুটা বৃষ্টি ঝরেছে মিরপুরে। যে কারণে মাঠ কর্মীদের তোড়জোড় চলছিল মাঠ প্রস্তুত করতে।

সকাল থেকে বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। শেষমেশ বেলা ১১ টার পর খেলা শুরুর সময় নির্ধারণ করে দেন ম্যাচ অফিসিয়ালরা।

আর কোনো বাধা না আসলে দিনের খেলা শুরু হবে ১২টা। প্রথম সেশনের খেলা হবে দুপুর ২.১০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের চা বিরতি শেষে পরের সেশন শুরু হবে আড়াইটা; আলো থাকলে সর্বোচ্চ ৫.১৫ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে নেওয়ার আশা আম্পায়ারদের।

সিলেটে দারুণ জয়ের পর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে কিউইরাও। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে রয়েছে সফরকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১০

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১১

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১২

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৩

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৪

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৬

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৭

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৮

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৯

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X