স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরার তালিকায় তাইজুল

তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্মান্স করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। অনেক সিনিয়র খেলোয়াড় ছাড়াও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের সাথে টেস্ট সিরিজ ড্রয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল তার। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের ডিসেম্বর মাসের জন্য মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকা দিয়েছে আইসিসি। সেখানে তাইজুল ছাড়াও স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তাইজুল। সিলেটের স্পোর্টিং উইকেটেও তার ঘূর্ণিতে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টেও দারুণ বোলিং ‍দিয়ে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দুই টেস্ট মিলিয়ে ১৫ উইকেট নিয়ে ডিসেম্বর মাসটা ভালোই কাঁটিয়েছেন তাইজুল।

তাইজুলের সাথে মাসসেরার লড়াইয়ে থাকা গ্লেন ফিলিপস মিরপুর টেস্টে ৩টি উইকেট নিয়েছে। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৮৭ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ম্যাচজয়ী ৪০ রান। এর আগে সিলেটে প্রথম টেস্টে ৪২ ও ১২ রান করার পাশাপাশি বল হাতে ৪ ও ১ উইকেট নেন তিনি।

এদিকে প্যাট কামিন্সও মাসজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই শিকার করেছেন ৫ উইকেট করে। তাছাড়া দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অজি অধিনায়ক। যেখানে ৩-০ তে পাকিস্তানকে ধবল ধোলাই করে সিরিজ জিতেছে তার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X