স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়া লিগের কাছে ধরাশায়ী বিপিএল

প্রোটিয়াদের ঘরোয়া টি-টোয়েন্টির কাছে অসহায় বিপিএল। ছবি : সংগৃহীত
প্রোটিয়াদের ঘরোয়া টি-টোয়েন্টির কাছে অসহায় বিপিএল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে জন্ম নিয়েছে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ। এসব লিগের টাকার ঝনঝনানি বেশিরভাগ আন্তর্জাতিক ক্রিকেটারকে আকৃষ্ট করে এসব লিগে নাম লেখাতে। আর অর্থের দিক থেকে এসব লিগের মধ্যে প্রথম আইপিএল। একসময় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে আইপিএলের পরেই বিপিএলের নাম আসলেও এখন তা দূর অতীত।

বিপিএলের পরে এসেও বেশ কয়েকটি টি-২০ টুর্নামেন্টের চোখ ধাঁধানো আয়োজন বিপিএলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। প্রথম দিকে অনেক তারকা ক্রিকেটার পেলেও এখন বিসিবিকে বেশ ভুগতে হয় এইদিক দিয়ে। এদিকে বিপিএলের অনেক পরে এলেও সেখানে এক মৌসুম পরেই চোখ রাঙানোর মতো কাজ করেছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এসএ টি-টোয়েন্টি। এ দিকে একই আসরের ১৯ তারিখ বিপিএলের নতুন আসর শুরু হবে। বিপিএল থেকে প্রযুক্তির সাথে সাথে প্রোটিয়াদের এই ঘরোয়া আসর এগিয়ে গেল প্রাইজমানির দিক থেকেও। চলতি আসরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকার বেশি প্রাইজমানির ঘোষণা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টটি। যেখানে বিপিএলের প্রাইজমানি মাত্র ৪ কোটি টাকা।

এদিকে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিপিএলের প্রাইজমানির দিক থেকে অনেকটাই পিছিয়ে। অন্তত দক্ষিণ আফ্রিকান বোর্ড থেকে বেশ পিছিয়েই তারা। শুধু তাই নয়, ৮টি দেশের পরে বিসিবির আয়োজিত টুর্নামেন্ট বিপিএলের অবস্থান হয়েছে। সবচেয়ে বেশি প্রাইজমানি খরচের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। এবার তাদের পরেই নাম লেখালো এসএ টোয়েন্টি।

এ দিকে প্রাইজমানির পরে বিপিএল আরও একটি বিষয়ে পিছিয়ে আছে। সেটি হলো তারকা ক্রিকেটারদের টুর্নামেন্টে ভেড়ানো নিয়ে। একই সময়ে আরও টুর্নামেন্ট শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটারদের নজর থাকে তুলনামূলক বেশি অর্থ উপার্জনের দিকে। ফলে অনেকেই বিপিএলকে পছন্দের তালিকায় রাখেন না।

এবারের বিপিএলের প্রথম পর্বের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। ১৯ তারিখে আসর শুরুর পর এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ১ তারিখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১০

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১১

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১২

ছেলের হাতে বাবা খুন

১৩

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৪

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৭

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৮

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

২০
X