স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসলেন টাইগার ক্রিকেটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যে স্কোয়াড গুছিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফ্রাঞ্চাইজিগুলো। আসন্ন এই প্রতিযোগিতায় সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। তবে এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছেন ডানহাতি ব্যাটার।

বুধবার (১০ জানুয়ারি) নিজের শহর চট্টগ্রাম নগরীর হল-টুয়েন্টিফোরে স্থানীয় রিভা আনজুমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইয়াসির রাব্বি। আসন্ন বিপিএলের আগেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।

বিয়ের কনে রিভা আনজুম চট্টগ্রামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। তবে বিয়ে করলেও ব্যক্তিজীবনে আটকে থাকতে পারছেন না ইয়াসির রাব্বি। কারণ আগামী সপ্তাহে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতা। অনুশীলনের জন্য দ্রুতই যোগ দিতে হবে সিলেট স্ট্রাইকার্স শিবিরে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাটে ২৬টি ম্যাচ খেলেছেন ইয়াসির রাব্বি। ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ডানহাতি ব্যাটার। জাতীয় দলের জার্সিতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি নিজেকে। এখন পর্যন্ত তিন সংস্করণে ৪৩৫ রান সংগ্রহ করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। নতুন প্রতিযোগিতার আগে বিবাহ হয়তো জাতীয় দলে ফিরে আসতে অনুপ্রেরণা জোগাবে ইয়াসিরকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১০

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১১

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১২

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৩

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৫

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৬

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৭

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৮

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৯

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

২০
X