স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটকে উড়িয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে বরিশাল

৭ রানে ৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন ফাহিম আশরাফ। ছবি : সংগৃহীত
৭ রানে ৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন ফাহিম আশরাফ। ছবি : সংগৃহীত

সিলেট ও চট্টগ্রাম পর্বের পর বিপিএল ফিরে এসেছে মিরপুরে। আর মিরপুরে ফিরে এসেই প্রথম ম্যাচে নেমেই প্লে-অফ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলতি আসরের ৩৩ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে পরাজিত করলো ফরচুন বারিশাল। আর এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো তামিম ইকবালের দল।

রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে প্রথমে বোলিংয়ে নেমে সিলেটের একের পর এক ব্যাটারদের ফিরিয়ে ফাহিম আশরাফ তুলে নেন ৫ উইকেট, যা বরিশালের জন্য ম্যাচটি সহজ করে তোলে। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৬ রান সংগ্রহ করতে পারে, এবং এরপর ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বরিশাল নির্ধারিত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়।

এদিনের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফাহিম আশরাফের অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স। মাত্র ৭ রান দিয়ে তিনি ৫ উইকেট তুলে নেন, যা বিপিএলে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। সিলেটের ব্যাটসম্যানরা, বিশেষ করে রনি তালুকদার, জাকার আলি, এবং কাদিম অ্যালেন দুর্বল প্রতিরোধের পরিচয় দেন এবং সিলেট দ্রুত ১১৬ রানে গুটিয়ে যায়।

বরিশালের ব্যাটিং ইনিংসে, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে অর্ধশতকের দারুণ পার্টনারশিপ গড়ে বরিশালকে জয়ের দিকে নিয়ে যান। সিলেটের বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও, তামিম ও মুশফিকের দৃঢ়তার কাছে তা তেমন কার্যকর হতে পারেনি।

এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফাহিম আশরাফকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X