স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মারুফের তাণ্ডবে ২৫১ রানে থামল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ আসর। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আদর্শ সিং ও উদয় শাহরানের ফিফটিতে জুনিয়র টাইগারদের ২৫২ রানের টার্গেট দিয়েছে রোহিত-কোহলিদের উত্তরসূরিরা। টাইগার পেসার মারুফ মৃধা বিধ্বংসী বোলিংয়ে ৪৩ রানে ৫ উইকেট শিকার করেন।

শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মানগুয়ান ওভালে ৮ উইকেটে ২৫১ তুলেছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওপেনার আদর্শ সিং ৭৬ এবং উদয় শাহরানের ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস।

ব্লুমফন্টেইনের উইকেটে ঘাস থাকায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন পেসার মারুফ মৃধা। ৩১ রানের মধ্যে আরশিন কুলকার্নিকে ৭ এবং মুশির খানকে ৩ রানে বিদায় দেন এই বাঁহাতি পেসার। পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও তৃতীয় জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত যুবারা।

ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহরান ১১৬ রানের বিশাল জুটি গড়েন। দুজনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে থাকে টিম ইন্ডিয়া। দলীয় ১৪৭ রানের মাথায় আদর্শ সিংকে ৭৬ রানে আউট করেন রিজওয়ান। ভারতীয় যুব অধিনায়ককে ১৬৯ রানের মাথায় সময় বিদায় করেন টাইগার অধিনায়ক রাব্বি। আউট হওয়ার আগে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন উদয়। তারা দুজন ফিরে গেলে বড় সংগ্রহের পথে হোঁচট খায় ভারত।

আরাভেলি আবানিশ ও প্রিয়াংশু মলিয়াকে ফিরিয়ে ভারতের ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন মারুফ মৃধা। দুজনকেই ২৩ রানে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। মুরুগান অবিষেককে ফিরিয়ে প্রতিযোগিতা ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মারুফ মৃধা। তবে শেষ দিকে শচীন দাসের ২০ বলে ২৬ রানের ইনিংসে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১০

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১১

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১২

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৩

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৪

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X