ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জাওয়াদের সেঞ্চুরিতে বড় জয় যুবাদের

জাওয়াদ আবরার। ছবি : সংগৃহীত
জাওয়াদ আবরার। ছবি : সংগৃহীত

ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জাওয়াদ আবরার। আর তাতেই বাংলাদেশ পেয়েছিল ৩৩৬ রানের বিশাল পুঁজি। জবাবে শ্রীলঙ্কা থেমেছে মাত্র ১৯০ রানে। ১৪৬ রানে জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা। ছয় ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে এটি জাওয়াদের দ্বিতীয় শতক। আর একটি হলেই ছুঁয়ে ফেলবেন তাওহীদ হৃদয়কেও। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ যুব দলের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি (৩টি) সেঞ্চুরি আছে শুধুই হৃদয়ের। সেটা ছোঁয়ার আরও কাছে এখন জাওয়াদ। কলম্বোতে তিনি ১০৬ বলে খেলেছেন ১৩০ রানের অপরাজিত ইনিংস।

ম্যাচের পর জাওয়াদ বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি; টানা তিন ম্যাচে দুটা—এটা খুব ভালো লাগছে। আমার জন্য দল জিততে পেরেছে এটার জন্য অনেক খুশি।’

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জাওয়াদ জানিয়েছেন পরবর্তী পরিকল্পনা, ‘আমার পরের লক্ষ্য হচ্ছে ইনশাল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। আমাদের দলটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভারসাম্য অনেক—ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। আশা করছি আমরা ভালো করব দেশের জন্য ইনশাল্লাহ।’

বিশ্বকাপ ঘিরে স্বপ্নের বলতে গিয়ে জাওয়াদ বলেন, ‘দলগতভাবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলব। নিজেদের সম্ভাব্য সবটুকু দিয়ে খেলতে পারলে আমরা ভালো কিছু অর্জন করব বিশ্বকাপে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১০

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১১

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১২

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৩

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৪

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১৫

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৬

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৮

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৯

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

২০
X