কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে : যা ভাবছেন নেটিজেনরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া। ছবি : এক্স
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রতিক্রিয়া। ছবি : এক্স

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এক সময়ের তুমুল আলোচিত এ জুটির বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জনের পর এবার সামনে এসেছে নতুন তথ্য। তৃতীয় বিয়ে করেছেন পাক তারকা শোয়েব মালিক। স্ত্রী পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

আলোচিত জুটি আর শোয়েবের নতুন বিয়ে উত্তাল ইন্টারনেট জগত। নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলোচিত এ দম্পতির বিয়ে শুরুতে স্বাভাবিকভাবে নেননি ভক্তরা। অনেকে ভেবেছিলেনে এটি কোনো ব্রান্ডের ফটোশুট কিনা। তবে শোয়েব মালিকের ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন যে বিষয়টি বাস্তবে ঘটেছে।

আবদুল রেহমান নামের এক ভক্ত সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, শোয়েব মালিক আবারও বিয়ে করেছেন কিন্তু বাবার এখনও বিয়ে করেননি। এরপর তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।

আবদুর নামের আরেক ভক্ত একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, শোয়েব মালিকের মুড এখন। এরপর নিচে তিনি এ ভিডিও জুড়ে দেন।

খানসাব নামের আরেক ব্যবহারকারী লিখেন, আসলে এটা এখান থেকে শুরু হয়েছিল। এরপর তিনি একটি ছবিও ভিডিও পোস্ট করেন।

নাওয়াজ নামের আরেক নেটিজেন লিখেন, শোয়েব মালিক ও সানা জাভেদকে বিয়ের শুভেচ্ছা। তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছি!

জিসান নামের আরেকজন ব্যবহারকারী লিখেন, এটা যেভাবে শুরু হয়েছিল। এরপর তিনি আবার লিখেন এখন যেমন চলছে। পোস্টের সাথে পৃথক ছবিও যোগ করেছেন তিনি।

অনুরাগকেটচাপ নামের আরেক আইডি থেকে একটু রসাত্মক পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়, অ্যামাজন : আমাদের কাছে সেরা প্রতিস্থাপন রয়েছে। শোয়েব মালিক : হোল্ড মাই বেয়ার....!

ইয়াং গোই নামরে আরেক ব্যবহারকারি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, শোয়েব মালিকের বিয়ের খবর দেখার পর বাবর আজম

শোয়েব মালিকের এ খবর সামনে আনার কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সানিয়া মির্জা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘বিচ্ছেদ অনেক কঠিন।’

নতুন এ খবর সামনে আসার কয়েক দিন আগেও এ দম্পতিকে একসাথে বিশেষ মুহূর্ত উদযাপন করতে দেখা গিয়েছে। সম্প্রতি তারা ছেলে ইজহানের সাতার প্রতিযোগিতায় মেডেল জয় উদযাপন করেন। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন শোয়েব মালিক। অন্যদিকে ছেলের আইডি থেকে বিষয়টির জানান দেন সানিয়া।

আলোাচিত এ দম্পতি ২০১০ সালে বিয়ে করেন। এরপর ২০১৮ সালে তাদের সন্তান ইজহানের জন্ম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১০

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১১

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১২

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৩

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৫

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

১৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

১৭

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

১৮

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

১৯

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

২০
X