কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ভেনেজুয়েলার পক্ষ নিল কারা?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় নানাভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশ। এমনকি ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্র একটি ‘বৃহৎ পরিসরের হামলা’ চালানো হয়েছে। এ অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, এই অভিযান ‘যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে’ পরিচালিত হয়েছে।

শনিবার ভোরে ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ে। ফক্স নিউজ ও সিবিএস নিউজসহ একাধিক মার্কিন গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলায় একটি নতুন ভোর এসেছে। স্বৈরশাসক বিদায় নিয়েছে।’

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গুরুতর সামরিক আগ্রাসনের’ অভিযোগ এনেছেন। তার সরকারের বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাচ্ছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

কলম্বিয়া : দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে একাধিক পোস্টে ভেনেজুয়েলায় হামলার নিন্দা জানান। তিনি বলেন, শান্তি, আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদার সুরক্ষা যে কোনো সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত। পরে তিনি ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন।

কিউবা : প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বারমুদেজ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অপরাধমূলক হামলা’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

ইরান : তেহরান এক বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে।

রাশিয়া : মস্কো ঘটনাকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উত্তেজনা এড়াতে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানায় এবং ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে।

ইউরোপীয় ইউনিয়ন : ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান এবং সংযম প্রদর্শনের কথা বলেন।

স্পেন : মাদ্রিদ উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X