ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

চোখের সমস্যা যেন যাচ্ছেই না সাকিব আল হাসানের। এবার তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। কদিন আগেই ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে সমস্যা ধরা পড়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে গিয়ে। গতকাল ফরচুর বরিশালের বিপক্ষে ব্যাট করতে গিয়ে মাত্র তিন বল খেলেই বোল্ড হন তিনি। চোখের সমস্যা যেন সেরে ওঠেনি, ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা দলটির অধিনায়ক নুরুল হাসান সোহানও নিশ্চিত করেন সে কথা।

সাকিবের সিঙ্গাপুর যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে।’ তবে ঠিক কবে নাগাদ ফিরবেন, সেটা জানা যায়নি। অবশ্য রংপুর রাইডার্স সূত্রে জানা গেছে, ঢাকা পর্বের শেষ ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

আগামী মঙ্গলবার সাকিবদের পরের ম্যাচে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১০

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১১

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১২

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৩

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৪

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৬

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৭

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৯

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

২০
X