ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে আসাদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

পুরস্কার হাতে আসাদ স্মৃতি সংঘের খেলোয়াড়েরা। ছবি: কালবেলা
পুরস্কার হাতে আসাদ স্মৃতি সংঘের খেলোয়াড়েরা। ছবি: কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে আসাদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। কয়খা যুবসমাজের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টে রোববার রাতের ফাইনালে কামরুল স্মৃতি সংঘকে ২৬ রানে হারায় আসাদ স্মৃতি সংঘ। আগে ব্যাট করে আসাদ স্মৃতি সংঘ ১২ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তোলে। জবাব দিতে নেমে কামরুল স্মৃতি সংঘ ১২৩ রানে অলআউট হয়ে যায়।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ছোট সীমানার এই ক্রিকেট আসরে জমজমাট লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় আসাদ স্মৃতি সংঘ ও কামরুল স্মৃতি সংঘ, যাতে শেষ হাসি হেসেছে আসাদ স্মৃতি সংঘের খেলোয়াড়রা। আসাদ স্মৃতি সংঘের নিপুন ৮৯ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন।

ফাইনাল ম্যাচে ধারাভাষ্য দেন পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আরিফ গাজী। তিনি দুর্দান্ত বিশ্লেষণে পুরোটা সময় মাতিয়ে রাখেন কয়েক হাজার দর্শককে।

ফাইনাল ম্যাচে অতিথি ছিলেন কোটালীপাড়া আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র শেখ কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ শেখসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার।

অতিথিরা তাদের বক্তব্যে একটি মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন যুব সমাজের চিত্তবিনোদনের খোরাক এনে দেবে এবং তাদের মাদকের থাবা থেকে দূরে রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X