স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে মিলারের আয় কত?

ডেভিড মিলার। ছবি : সংগৃহীত
ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

দশম আসরে এসে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা উৎসব করে বরিশাল। চ্যাম্পিয়নদের হয়ে বিপিএল মাতান দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। যদিও তিন ম্যাচে মাত্র ৪৭ রান করেন তিনি। এরপরও বড় প্রশ্ন এবারের বিপিএল থেকে কত টাকা আয় করেছেন ‘কিলার মিলার’ খ্যাত বাঁহাতি এই ব্যাটার? বিষয়টি নিয়ে কোনো তথ্য জানায়নি মিলারের দল বরিশাল। তবে বিপিএল থেকে মিলার কত আয় করেছেন, তা খোলাসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি জানান, তিন ম্যাচ খেলে মিলার পেয়েছেন দেড় লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষ্যে ‘দ্য প্যাভিলিয়ন’ নামের এক অনুষ্ঠানে এ কথা জানান ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আমরা আলোচনা করছিলাম। পিএসএল চলায় সেভাবে বিপিএল দেখা হয়নি। তবে আমি জানতে পেরেছি, ডেভিড মিলারকে নাকি তিন ম্যাচ খেলার জন্য দেড় লাখ মার্কিন ডলার দেয়া হয়েছে! আর সেই কারণেই নাকি সে (মিলার) তার বিয়ে স্থগিত করে খেলতে এসেছিল!’ এ সময় ওয়ামিম আকরাম আরও বলেন, ‘এখানে তো পাকিস্তানের লিগ বাদে আর কিছু আলোচনা হয় না। তো আমরা জানতে চেয়েছিলাম সদ্য শেষ হওয়া বিপিএলের অবস্থা সম্পর্কে। তখন আমি এমন তথ্য জানতে পারি।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার জানালেও বিপিএল গর্ভনিং কাউন্সিল কিংবা মিলারের ফ্র্যাঞ্চাইজি বরিশাল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি বিপিএলের ড্রাফট থেকে দল ভেড়ানো দেশি-বিদেশি ক্রিকেটারদের অর্থমূল্য প্রকাশ করা হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X