স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়েই এই বছরের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। চলমান এই সিরিজে নেই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আগেই ছুটি নেওয়ার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। থাকার কথা ছিল না টেস্ট দলেও। তবে হঠাৎ করেই টেস্টে ফিরছেন তিনি।

চলমান সিলেট টেস্ট শেষে বাংলাদেশে ও শ্রীলঙ্কা পাড়ি জমাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টেই মাঠে নামতে পারেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগাম ছুটি নেওয়ার পরেও গত সপ্তাহে দেশের সংবাদমাধ্যমগুলোকে জানায়, সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চেয়েছেন এবং সাকিব নিজেই বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে এ ইচ্ছা প্রকাশ করেন। ধারণা করা হচ্ছিল প্রথম টেস্টের দলেই থাকবেন তিনি। তবে পরে জানা যায়, সাকিব প্রথম নয় ফিরছেন দ্বিতীয় টেস্টে।

শনিবার (২৩ মার্চ) খবরটির সত্যতা অবশেষে নিশ্চিত হয়েছে। নতুন কোনো ইনজুরির শিকার না হলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন সাকিব আল হাসান।

বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক ও জাতীয় দল পরিচালনা এবং পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (২৩ মার্চ) বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান এমন তথ্য।

জালাল সংবাদমাধ্যমকে জানান, ‘সাকিব এক মাস আগে থেকেই আমাদের জানিয়েছিল, শ্রীলঙ্কার সাথে একটি ওয়ানডে আর একটি টেস্ট খেলতে পারে। ওয়ানডেতে না পারলেও সে এখন টেস্ট খেলত চাচ্ছে এবং নিজেকে সেভাবে তৈরিও করছে। নতুন কোন শারীরিক বা অন্য কোনো সমস্যা দেখা না দিলে আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট শুরু হবে, তাতে খেলবে সাকিব।’

জালাল জানান, ‘সাকিব আগেভাগেই বলে রেখেছিল সে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট খেলতে আগ্রহী এবং সেটা অন্তত একমাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X