স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

উইকেট পাওয়ার পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট পাওয়ার পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লেতে আফগানিস্তানের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। তাসকিন ও শরীফুলের পেস আক্রমণে শুরুতেই দিশেহারা হয়ে যায় আফগান টপ অর্ডার। ৩২ রানের মধ্যেই তিন উইকেট হারায় আফগানিস্তান।

এর আগে সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার জাজাইকে (৮) ক্যাচে পরিণত করেন বাঁ-হাতি স্পিনার নাসুম। পরের ওভারে আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে (১৬) শিকারে পরিণত করেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম আক্রমণে এসেই টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে (৮) আউট করেন। আফগান অলরাউন্ডার করিম জানাতকে (৩) তুলে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X