স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-মিরাজদের প্রস্তুতি ক্যাম্পে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ

প্রস্তুতি ক্যাম্পে উপস্থিত থাকতে পারবেন না সাংবাদিকরা। ছবি : সংগৃহীত
প্রস্তুতি ক্যাম্পে উপস্থিত থাকতে পারবেন না সাংবাদিকরা। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বৈশ্বিক ইভেন্টকে সামনে রেখে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। উক্ত সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। তবে এই ক্যাম্পে থাকতে পারবে না কোনো সাংবাদিক।

বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়ে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত চলবে বিশেষ এই প্রস্তুতি ক্যাম্প।

তিন দিনের এই অনুশীলন ক্যাম্পে ক্রিকেটার বাদে অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে গণমাধ্যমের প্রবেশ ও অনুশীলনের ছবি বা ভিডিও গ্রহণের সুযোগ থাকছে না এই ক্যাম্পে ।

এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দলে সাকিব ও মোস্তাফিজের না থাকাটাই চমক।

এই মুহূর্তে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ ১ মে‘র পরে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে সাকিব বিদেশ থেকে ফিরে যোগ দেবেন ডিপিএলে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই দুই তারকাকে দলে পাচ্ছে না টাইগাররা।

এদিকে প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, এই ১৭ সদস্যের দলের সঙ্গে সাকিব ও মোস্তাফিজের নাম যোগ হবে এবং এখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X