স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় রাজা

টেবিলের ওপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে নেওয়ার হচ্ছে। ছবি : সংগৃহীত
টেবিলের ওপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে নেওয়ার হচ্ছে। ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (৩ মে)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।

এর একদিন আগে বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মনে করিয়ে দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেবিলের ওপর থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে চাঞ্চল সৃষ্টি করেন তিনি।

মূলত গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশে চলছে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক। যার মধ্যে রয়েছে কোমল পানীয় কোকাকোলাও। ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে টেবিলের ওপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক। যদিও কেন বোতল সরিয়ে নিলেন, এমন প্রশ্নের জবাব দেন সিকান্দার রাজা।

এর আগে ইউরো কাপে একই কাজ করে ছিলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনের টেবিলের উপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে, শুধু পানি খাওয়ার কথা বলেছিলেন তিনি।

এতে বিশ্বব্যাপী হয় ব্যাপক আলোচনা। ধস নামে কোকাকোলার শেয়ারে। মূলত স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এমন কাণ্ড করেছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। চট্টগ্রামে একই কাণ্ড ঘটিয়ে সেই পুরোনো স্মৃতিতে মনে করালেন সিকান্দার রাজা।

দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনা। অনেকের বাহবা পাচ্ছেন জিম্বাবুয়ে অধিনায়ক। এদিকে, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও বাকি দুই ম্যাচ মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X