মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে পর্তুগালের। রেকর্ড ষষ্ঠবার বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় বিশ্বকাপে শুরুর দিকে তাকে না পাওয়ার শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত নমনীয় হয়ে রোনালদোকে সুখবর দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আয়ারল্যান্ড ম্যাচে দারা ও'শের পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। শুরুতে সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে ফিফা শাস্তি পর্যালোচনা করে তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে এক বছরের জন্য। ফলে তিন ম্যাচের বদলে কেবল এক ম্যাচের শাস্তি বহাল থাকে রোনালদোর, যা এরই মধ্যে মিস করেছেন তিনি। ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি এ তারকা ফুটবলার।

জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচ খেলে কেবল একটি লাল কার্ড দেখেছেন রোনালদো। এ পরিসংখ্যানই প্রমাণ করে, ফুটবল মাঠে কতটা সুশৃঙ্খল থাকেন তিনি। আর এ বিষয়টিকেই গুরুত্ব দিয়ে তার প্রতি ‘দয়া’ দেখিয়েছে ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানায়, পরীক্ষাকালীন সময়ে যদি রোনালদো একই ধরনের অপরাধ করে তাহলে স্থগিত হওয়া শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞাও তাকে ভোগ করতে হবে।

তবে আপাতত আগামী বছরের বিশ্বকাপে কোনো ম্যাচে বাইরে থাকতে হচ্ছে না পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X