স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে আবারও ধোনির সতীর্থ হতে চান মোস্তাফিজ

ধোনির সাক্ষর করা জার্সি সহ মোস্তাফিজ ও ধোনি। ছবি : সংগৃহীত
ধোনির সাক্ষর করা জার্সি সহ মোস্তাফিজ ও ধোনি। ছবি : সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে ঠিক আইপিএলে নতুন বলা যায় না। সেই ২০১৬ সাল থেকেই আইপিএলে প্রায় নিয়মিত মুখ তিনি তবে এক হিসেবে মোস্তাফিজের কাছে এবারের আইপিএল আলাদাও বটে। কারণ আইপিএলের আগের যে ফর্মহীন মোস্তাফিজকে বাংলাদেশ ভারতে পাঠিয়েছিল, সেই মোস্তাফিজকে বাংলাদেশ ফেরত পায়নি পেয়েছে অনেকদিন পর সেরা ফর্মের মোস্তাফিজকে। আর এর জন্য টাইগার সমর্থকরা ধন্যবাদ দিচ্ছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ও ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে এবার সেই তালিকায় যোগ দিলেন স্বয়ং মোস্তাফিজ নিজেই।

আইপিএল শেষ হওয়ার এখনও লম্বা সময় বাকি থাকলেও বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে আগেই ফিরতে হয়েছে আসরটিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধ মোস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই ফিরতে হলো এই কাটার মাস্টারকে। বৃহস্পতিবার (২ মে) দেশে ফিরে পরদিনই নিজের ফেসবুকে তিনি চেন্নাইয়ের সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়কে ধন্যবাদ জানালেন।

আইপিএলে অনান্য দলের হয়ে আগেও খেললে চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজের এটিই প্রথম মৌসুম। প্রথম মৌসুমেই আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চমক দেখিয়েছেন এই পেসার । সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া এই বাঁহাতি পেসার চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত খেলেছেন। ফেরত আসার সময় পর্যন্ত তিনি ছিলেন আইপিএলের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া এক বোলারকে আইপিএল সেরা বানানোর পিছনে অনেকেই চেন্নাইয়ের মাস্টারমাইন্ড ধোনির কৃতিত্ব দেখছেন।

মোস্তাফিজও দেশে ফিরে সেই দলে যোগ দিলেন। সবকিছুর জন্য ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার। ভারতের সাবেক অধিনায়কের থেকে পাওয়া সবগুলো পরামর্শও মনে রাখবেন তারকা এই ক্রিকেটার। শুক্রবার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ফিজ।

ফেসবুক পোস্টে ধোনির সঙ্গে একটি ছবি আপলোড করেছেন ফিজ। সেখানে দেখা যাচ্ছে, নিজের স্বাক্ষর করা একটি জার্সি মোস্তাফিজকে উপহার দিচ্ছেন ধোনি। ছবির ক্যাপশনে ফিজ লিখেছেন, ' সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই (ধোনি)। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা বিশেষ কিছু।'

তিনি আরও লিখেছেন, 'আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার অমূল্য পরামর্শগুলোর জন্য ধন্যবাদ, আপনার পরামর্শগুলো আমি মনে রাখব। সামনের দিকে আপনার সঙ্গে খেলতে এবং দেখা করতে মুখিয়ে আছি।'

আইপিএলের এবারের মৌসুমে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইকোনমি এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের এই পেসার। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য মাঝপথেই ফিরতে হয়েছে তাকে। সিরিজের আগেই দেশে ফিরলেও প্রথম তিন ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাকে। চতুর্থ টি-টোয়েন্টি থেকে দলে ফিরতে পারেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১০

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১১

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১২

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৩

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১৪

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৫

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৬

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৭

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৮

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৯

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

২০
X