স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ম্যাচে ফের আউট বিতর্ক

নিকিন জোসেকে আউট দিয়েও সিদ্ধান্ত প্রত্যাহার করেন থার্ড আম্পায়ার। ছবি : সংগৃহীত
নিকিন জোসেকে আউট দিয়েও সিদ্ধান্ত প্রত্যাহার করেন থার্ড আম্পায়ার। ছবি : সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে শুরুতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। স্টাম্পিং আউটের সিদ্ধান্ত দিয়েও তা প্রত্যাহার করেছেন তৃতীয় আম্পায়ার।

ঘটনাটি ভারতের ব্যাটিংয়ের ১৪তম ওভারের। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণি বল রক্ষণাত্মক ভঙিতে খেলার চেষ্টা করেন নিকিন জোসে। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেটের পেছনে। উইকেটকিপার আকবর আলী বল ধরেই স্টাম্প ভাঙেন। জোসের পা এর আগে পপিং ক্রিজের মাটি ছুঁয়েছে, নাকি ছোঁয়নি—এটা নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়াররা।

টিভি রিপ্লেতে বিষয়টি ফিফটি ফিফটি মনে হচ্ছিল। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই হিসেবে আউটের চিহ্ন হিসেবে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দল মাতে উদযাপনে।

কিন্তু পরেই মাঠে থাকা আম্পায়ার হাত ইশারায় থামার নির্দেশনা দেন। এরপর টিভি আম্পায়ার তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। জ্বালিয়ে দেন সবুজ বাতি। জীবন পেয়ে যান নিকিন জোশ।

কিছুক্ষণ পরেই অবশ্য ওই নিকিনকে আউট করেছেন অধিনায়ক সাইফ হাসান। ১৯তম ওভারের প্রথম বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে নিকিন আউট হন। ফিরে যাওয়ার আগে করেন ২৯ বলে ১৭ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১১

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১২

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৪

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৫

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৭

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৯

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০
X