স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে এলে অন্যরকম হতে পারত ম্যাচের ফল। ‍ছবি : সংগৃহীত
আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে এলে অন্যরকম হতে পারত ম্যাচের ফল। ‍ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ব্যাটাররা বল বাউন্ডারি পার করছেন আর তাতে ক্রমশই বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূসর হয়ে আসছিল। নারী ওয়ানডে বিশ্বকাপে শেষ পর্যন্ত লড়াই করেও হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডকে জয়ের হাসি এনে দিয়েছেন হিদার নাইট। অবশ্য, ম্যাচের গল্পটা অন্যরকম হলেও হতে পারতো যদি আম্পায়ারের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে এলে।

শূন্য রানে নাইটের ক্যাচ নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ারও। তবে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দিলে বেঁচে যান নাইট। এরপর ১৩ রানে আবারও নাইটের ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান এবারও একই কারণে আউট দেননি। ম্যাচের পর খোদ নাইটই জানিয়েছেন, তিনি নিজেরও ভেবেছিলেন আউট হয়ে গিয়েছিলেন।

আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান স্বর্ণার নেওয়া সেই ক্যাচ বিশ্লেষণ করে জানান, ‘বেশ অস্পষ্ট দৃশ্য’ এবং ‘বলটি স্পষ্টভাবে’ দেখতে পাচ্ছেন না। সেই যুক্তি দেখিয়ে তিনি প্রথমে অন-ফিল্ড আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত বদলে দেন। নট আউট জানিয়ে তৃতীয় আম্পায়ার জানান, ‘বলের নিচে ফিল্ডারের হাত/আঙুল থাকা নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।’

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। শেষদিকে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের ইনিংসে চারটি চার আর একটি ছক্কার শট খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে আট-নয়-দশ নম্বরে নেমে খেলা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৫৯.২৫) ইনিংস। তার ক্যামিওতেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

১৭৯ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই অ্যামি জোন্সকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। একই ওভারে হেথার নাইটের বিপক্ষে করা এলবিডব্লিউর আবেদনটিও ডিআরএসে উল্টে গেলে হতাশা ঝরে বাংলাদেশ শিবিরে। কিন্তু সেই নাইটই শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেন। শূন্য রানে জীবন পাওয়া নাইট দলকে ধরে রাখেন এক প্রান্তে। ১১১ বল খেলে ৭৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X