স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে টানা দুই হ্যাটট্রিকে কামিন্সের ইতিহাস

টানা দুই হ্যাটট্রিকের পর প্যাট কামিন্সের উল্লাস। ছবি : সংগৃহীত
টানা দুই হ্যাটট্রিকের পর প্যাট কামিন্সের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এর আগে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে করেছিলেন এবারের আসরের প্রথম হ্যাটট্রিক।

এবার সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে একই কীর্তি করেন ডানহাতি এই ফাস্ট বোলার। বিশ্বকাপ তো বটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে কোনো বোলারের হ্যাটট্রিক করার ঘটনা এই প্রথম।

এ ছাড়া কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই হ্যাটট্রিক করা একমাত্র বোলার। ওয়ানডে বিশ্বকাপে দুই হ্যাটট্রিক করা একমাত্র বোলার শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গার ওয়ানডে বিশ্বকাপ।

আর টেস্ট ক্রিকেটে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার রেকর্ড পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা টেস্টে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

গত শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান এবং ২০তম ওভারের প্রথম বলে তাওহীদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক পূরণ করে কামিন্স।

রোববার (২৩ জুন) আফগানদের বিপক্ষেও দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার কামিন্স ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন। এরপর ২০তম ওভারের প্রথম দুই বলে সাজঘরে ফেরার করিম জানাত ও গুলবদিন নাইবকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন অজি পেসার। তবে এর আগে কেউ টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়তে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অষ্টম হ্যাটট্রিক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০ নম্বর হ্যাটট্রিক কামিন্সের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X