কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:০৪ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম হ্যাটট্রিক কামিন্সের

হ্যাটট্রিকের পর প্যাট কামিন্সের উল্লাস। ছবি : সংগৃহীত
হ্যাটট্রিকের পর প্যাট কামিন্সের উল্লাস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে হ্যাটট্রিক করা প্রথম বোলার। বাংলাদেশ সময়

শুক্রবার সকালে (২১ জুন) সুপার এইটের গ্রুপ-ওয়ানের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কৃতিত্ব অর্জন করেন ডানহাতি অজি পেসার।

ম্যাচের ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসানকে সাজঘরে ফেরান কামিন্স। ২০তম ওভারে এসে তাওহীদ হৃদয়কে আউট করেন হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসেবে এই হ্যাটট্রিক করলেন কামিন্স। আর দ্বিতীয় অজি বোলার হিসেব এই কীর্তি গড়লেন তিনি।

এর আগে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন অজিদের কিংবদন্তি পেসার ব্রেট লি। সেবার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

অথচ মার্কাস স্টয়নিসের ইংনিসের ১৭তম ওভারে দারুণ এক মোমেন্টাম এনে দিয়েছিলেন হৃদয়। সেই দুই ছক্কায় ১৪ রান তুলেছিলেন তিনি।

পরের ওভারে সেই মোমেন্টাম থামিয়ে দেন কামিন্স। তার ১৮তম ওভারের প্রথম ৪ বল থেকে আসে মাত্র ৫ রান।

এতে ধৈর্য হারান মাহমুদউল্লাহ। বাউন্সারে পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার। পরের বলে আবারও উইকেট।

এবার তার শর্ট বলে আপার কাট করতে গিয়ে ডিপ থার্ডম্যানে অ্যাডাম জাম্পার হাতে জাকের আলী অনিকের বদলে একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান।

ইংনিসের শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরালেন হৃদয়কে। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে জশ হ্যাজেলউডের হাতে ধরা পড়েন ২০ বলে ৪০ রান করা হৃদয়।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি প্রথম হ্যাটট্রিক। আর সব মিলিয়ে সপ্তম হ্যাটট্রিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X