স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় অধিনায়ককে সতর্ক হওয়ার পরামর্শ সাবেকদের

হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত
হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বিতর্কের জন্ম দিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আউট হওয়ার পর এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তার অখেলোয়াড় সুলভ আচরণ নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে আলোচনা। হারমানপ্রীতের এই আচরণে অনেকেই অবাক যেমন হয়েছে, তেমনই সমালোচনাও করেছেন। এই সমালোচনাকারীদের একজন হলেন ভারতের সাবেক অধিনায়ক আঞ্জুম চোপড়া।

ভারতের হয়ে ১৫৭টি ম্যাচ খেলে ৪১টি ম্যাচে নেতৃত্ব দেওয়া আঞ্জুম হারমানপ্রীতকে আচরণ বদলানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেই মুহূর্তে ও আগ্রাসী ছিল। আমার ধারণা আগ্রাসন চলে গেলে এবং শান্ত হয়ে ভাবলে আমি নিশ্চিত সে পেছনে ফিরে তাকাবে এবং সম্মত হবে, নিজেরমতো প্রকাশের ক্ষেত্রে তাকে আরও সতর্ক হতে হতো। অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই, তবে সে কীভাবে এবং কখন এটি করবে তাছাড়াও শব্দচয়নের ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত ছিল।'

খারাপ আম্পায়ারিং নিয়ে আঞ্জুম চোপড়া বলেন, ‘এই সিরিজে কোনো স্নিকোমিটার বা বল-ট্র্যাকিং ছিল না, ফলে এই সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। কিন্তু যদি ভারতীয় দল অনুভব করে- কয়েকটি সিদ্ধান্ত তাদের সঙ্গে যায়নি, তাহলে সেইগুলো কি আরও ভালোভাবে পরিচালনা করা যেত? কেন ভারতীয় অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় গিয়ে বিরক্তি প্রকাশ করলেন? পরিস্থিতি কীভাবে এই পর্যন্ত গড়াল? ভারতীয় দল শেষ পর্যন্ত খেলতে না পারায় তাদের হতাশার কারণ হতে পারে। তবে সেটা ড্রেসিংরুমের মধ্যেই রাখা যেতে পারত। এইভাবে জনসমক্ষে নিজের রাগ বের করা সঠিক ছিল না। বিরক্তি প্রকাশে কোনো ক্ষতি নেই, কিন্তু কীভাবে এবং কখন এটি করতে হবে। পাশাপাশি শব্দ চয়নের ক্ষেত্রেও ওর আরও নির্বাচনী হওয়া উচিত ছিল।'

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X