কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও আশপাশের এলাকায়। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডের প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৪টা বেজে ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

এদিকে দেশে পরপর দুবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চত করে এদিন সকাল ৬টায় ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, একটি নয় দুটি ভূমিকম্প হয়েছে আজ ভোরে। পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। আজ ভোরে বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর ৪টা বেজে ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডের সময়। প্রথমে ৫ দশমিক ২ মাত্রার ও তার ৩০ সেকেন্ড পরে ভোর ৪টা বেজে ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে ৫ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে।

তিনি লেখেন, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির পাশে মরিগাও নামক স্থানে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৪ মাত্রার। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ও দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

তিনি আরও লেখেন, যেহেতু ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে এর কারণে আগামী ৪৮ ঘণ্টায় আফটার-শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্ব পাশের যে কোনো ফল্টে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X