কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জার্মান চ্যান্সেলরকে তুলোধুনো করলেন এরদোয়ান

জার্মান চ্যান্সেলর মের্জ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত
জার্মান চ্যান্সেলর মের্জ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানির কঠোর সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যা ও হামলার বিষয়ে ‘অজ্ঞতার’ জন্য তিনি দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মের্জ বলেন, তার সরকার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েলের পাশে রয়েছে। ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে বলেও দাবি করেন তিনি।

জার্মান চ্যান্সেলর বলেন, যদি হামাস আগে থেকেই জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র নামিয়ে রাখত তাহলে অসংখ্য প্রাণহানি এড়ানো যেত। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

অন্যদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক ও যুদ্ধবিরতি আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী এরদোয়ান মের্জের অবস্থানের সঙ্গে একমত নন বলে জানান। তিনি বলেন, হামাসের কাছে কোনো বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরায়েলের কাছে সবই আছে এবং তারা সেগুলো গাজায় ব্যবহার করছে। গত রাতেও তারা বোমা ফেলেছে।

এরদোয়ান বলেন, জার্মানি হিসেবে আপনি কি এগুলো দেখছেন না? আপনি কি এসব অনুসরণ করছেন না? ইসরায়েল শুধু গাজায় হামলাই নয়, বরং দুর্ভিক্ষ ও গণহত্যার মাধ্যমে তাদের দমন করার চেষ্টা করছে।

জাতিসংঘের এক তদন্তে বলা হয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি জীবন ও অবকাঠামো ধ্বংস করা। একই ধরনের উপসংহারে পৌঁছেছে একাধিক ইসরায়েলি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও।

ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের অভিযান কেবল হামাসকে লক্ষ্য করে পরিচালিত, গাজার সাধারণ জনগণকে নয়; বরং তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে পদক্ষেপ নিচ্ছে।

এরদোয়ান বলেন, তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দিয়ে দুর্ভিক্ষ বন্ধে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তিনি প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্পে সহযোগিতা এবং তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

মের্জ জানান, তিনি তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখেন এবং পরিবহন ও অভিবাসনসহ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X