স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যারাডোনার ক্লাবে রোনালদো? স্পেনে পাগলাটে দাবি!

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের ইতিহাসে যা কখনো ভাবা যায়নি, এবার সেটাই কি হতে চলেছে? স্প্যানিশ ফুটবল শো 'এল চিরিংগুইতো'র মঞ্চে ছড়িয়ে পড়ল ফুটবলবিশ্ব কাঁপানো এক প্রস্তাব—আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির ক্রিশ্চিয়ানো রোনালদোকে আর্জেন্টিনায় ডিয়েগো ম্যারডোনার ক্লাব বোকা জুনিয়র্সে দেখা যেতে পারে!

হ্যাঁ, ঠিকই পড়ছেন। স্প্যানিশ টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত এবং চমকপ্রদ ক্রীড়া শো ‘এল চিরিংগুইতো’তে সাবেক গোলরক্ষক ও পণ্ডিত হোর্হে ডি'আলেসান্দ্রো সরাসরিই আহ্বান জানিয়েছেন বোকা বোর্ড প্রেসিডেন্ট রোমান রিকেলমে-কে, ‘রিকেলমে, দয়া করে চেষ্টা করো! রোনালদোকে নিয়ে এসো বোকায়! এটা শুনেই গায়ে কাঁটা দিচ্ছে।’

ডি'আলেসান্দ্রো আরও বললেন, ‘রোনালদো বোকায় এলে সেটা হবে মেসি, ম্যারাডোনা, গুটির ভূমিতে তার আসা। এটা শুধু একটা স্থানান্তর নয়, এটা হবে আর্জেন্টিনা থেকে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা।’

তিনি যোগ করেন, ‘বোকার দরকার রোনালদোকে। তার ব্যক্তিত্ব, খেলার ধরণ—সব কিছুই বোকার জন্য আদর্শ। জেনোন, মেরেনটিয়েলদের সঙ্গে সে মাঠে নামলে আমি পাগল হয়ে যাব!’

এমন মন্তব্যে প্রথমে সবাই মনে করেছিল বিষয়টা হয়তো মজা। কিন্তু পরে লা রেড-এ দেওয়া এক সাক্ষাৎকারে ডি'আলেসান্দ্রো আবারও সিরিয়াসলি বলেন, ‘বোকা এখন এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। রোনালদো এলে সেটা শুধু মাঠের উন্নতি নয়, ক্লাবের জন্য একটা টনিক হবে। এবং তার জন্য এটা হবে এক সম্মান—ম্যারাডোনার দেশে শ্রদ্ধা পাওয়ার।’

এদিকে সৌদি প্রো লিগে আল-ফাতেহর বিপক্ষে গোল করার পর নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে লেখেন, ‘এই অধ্যায় শেষ। কিন্তু গল্পটা এখনো লিখে চলেছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’

এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা—আল-নাসরের সঙ্গে সম্পর্ক শেষ? তবে কি অবসর নেবেন? নাকি নতুন কোনো ক্লাবে যাচ্ছেন?

মেক্সিকো ও ব্রাজিল থেকে রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলানোর প্রস্তাব রয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু ডি’আলেসান্দ্রোর মতে, ‘ব্রাজিলের ক্লাবে নয়, সে বোকাতেই ভালো মানাবে।’

এদিকে সৌদি আরবে দুই বছর কাটানোয় রোনালদো হারাতে চলেছেন করছাড় সুবিধা, যা চুক্তি নবায়নের পথে বড় বাধা। বর্তমান চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন।

রোনালদোর বোকা যাওয়া এখনো কল্পনা হলেও, ইতোমধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। কেউ বলছেন, ‘ম্যারাডোনার ক্লাবে রোনালদো? দুনিয়া উল্টে যাবে!’ আর কেউ মজা করে লিখছেন, ‘রোনালদো বোকায় গেলে সুপার ক্লাসিকো হবে গ্যালাক্টিকো!’

তবে কি বিশ্ব ফুটবলে হতে চলেছে সবচেয়ে বিস্ময়কর স্থানান্তর? ক্রিশ্চিয়ানো রোনালদো কি সত্যিই খেলবেন বোকা জুনিয়র্সের জার্সিতে? সময়ই দেবে উত্তর, কিন্তু উত্তেজনার পারদ ততক্ষণে ছুঁয়ে ফেলেছে আকাশ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X