স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে যোগ দিচ্ছেন রোনালদো?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এ কি এবার দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে? এমনই এক জল্পনা নতুন করে উসকে দিয়েছেন সিনেমাটির অভিনেতা টাইরিস গিবসন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়—ভিন ডিজেলের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১ ছবির সেটে অভিনেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন ফুটবল মহাতারকা রোনালদো।

গিবসনের পোস্টে লেখা ছিল,

“Welcome to the family! @cristiano The global dance just went into new heights.”

এই ক্যাপশন দেখেই অনেক ভক্ত ধরে নেন—পরবর্তী ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় রোনালদোর উপস্থিতি প্রায় নিশ্চিত।

তবে উত্তেজনার মাঝেই শুরু হয় সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন ছবিটির সত্যতা নিয়ে। দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি হতে পারে। এমনকি ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’ও ইঙ্গিত দেয়, ছবিটিতে ডিজিটাল ম্যানিপুলেশনের লক্ষণ থাকতে পারে।

ফলে একদিকে যেমন সম্ভাব্য হলিউড অভিষেকের জল্পনা, অন্যদিকে তেমনি চলছে ‘এটা আসল নাকি এআই?’—এই বিতর্ক।

ছবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও, রোনালদোর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস–এ যুক্ত হওয়ার ধারণা একেবারে নতুন নয়। এর আগেই ভিন ডিজেল ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, পর্তুগিজ সুপারস্টারের জন্য আলাদা করে একটি চরিত্র লেখা হয়েছে।

ভিন ডিজেল বলেছিলেন, “সবাই জিজ্ঞেস করছিল, সে কি ফাস্ট ইউনিভার্সে থাকবে? সত্যি বলতে, আমরা তার জন্য একটা চরিত্র লিখেছি।”

ধারণা করা হচ্ছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১ বা সম্ভাব্য নাম Fast Forever হতে পারে এই দীর্ঘ ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে। এই সিনেমা নিয়েই আরও চমক রয়েছে—প্রয়াত পল ওয়াকারের চরিত্র ব্রায়ান ও’কনারকে ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছেন ডিজেল।

এরই মধ্যে মাঠের বাইরেও নিজের ভবিষ্যৎ গড়তে শুরু করেছেন রোনালদো। চলতি বছরের এপ্রিলে তিনি ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে নিজের ফিল্ম স্টুডিও UR•MARV চালুর ঘোষণা দেন। ইতোমধ্যে তারা দুটি অ্যাকশন সিনেমা প্রযোজনা করেছেন, তৃতীয়টি রয়েছে নির্মাণাধীন।

রোনালদো বলেছেন, “এটা আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর অধ্যায়।”

৪০ বছর বয়সেও আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো—চলতি মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল। সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপ। তবে একই সঙ্গে স্পষ্ট, ধীরে ধীরে তিনি প্রস্তুত হচ্ছেন ফুটবলের পরের জীবনের জন্য।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর সেটে ভাইরাল সেই ছবি যদি শেষ পর্যন্ত এআই-ই হয়, তবুও একটি বিষয় পরিষ্কার—রোনালদো ও হলিউডের দূরত্ব আর খুব বেশি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X