স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির নিয়োগ নিয়ে তদন্তে নেমেছে ফিফা

সিবিএফ সভাপতির সাথে আনচেলত্তি। ছবি : সংগৃহীত
সিবিএফ সভাপতির সাথে আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির আগমন বিশ্ব ফুটবলে রীতিমতো আলোড়ন তুলেছিল। কিন্তু এ নিয়োগকে ঘিরেই এবার ফিফার তদন্তের মুখে পড়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অভিযোগ, আনচেলত্তির চুক্তিতে একজন অননুমোদিত মধ্যস্থতাকারীকে ১.২ মিলিয়ন ইউরো কমিশন প্রদান করা হয়েছে, যা সরাসরি ফিফার এজেন্ট নীতিমালার লঙ্ঘন।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবল চুক্তি বা দলবদলে কেবলমাত্র নিবন্ধিত এজেন্টরা মধ্যস্থতা করতে পারবেন। অথচ, আনচেলত্তির চুক্তিতে নাম আছে ডিয়েগো ফার্নান্দেজ নামে এক ব্রাজিলীয় ব্যবসায়ীর, যিনি ফিফার অনুমোদিত এজেন্ট নন। ইএসপিএন ব্রাজিল জানায়, চুক্তিপত্রে তার নাম যুক্ত থাকায় এবং তাকে আনচেলত্তির নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগামী ভূমিকায় দেখা যাওয়ায় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে।

উইওল স্পোর্টস–এর তথ্যমতে, ফিফা ইতিমধ্যেই CBF-কে চিঠি দিয়ে জানিয়েছে, ডিয়েগো ফার্নান্দেজের সঙ্গে চুক্তি ও সংশ্লিষ্ট সকল মেসেজ বা নথিপত্র আগামী ৪ জুনের মধ্যে জমা দিতে হবে। এই তারিখের ঠিক একদিন পরেই আনচেলত্তি ব্রাজিলের হয়ে কোচ হিসেবে প্রথম ম্যাচে নামবেন ইকুয়েডরের বিপক্ষে গায়াকুইলে।

বিতর্ক আরও ঘনীভূত হয় যখন দেখা যায়, আনচেলত্তির সঙ্গে একই ফ্লাইটে রিওতে আসেন ফার্নান্দেজ। এ সময় তিনি ব্রাজিল দলের রেট্রো জার্সি পরিহিত অবস্থায় ছিলেন এবং নিজেকে সিবিএফের পক্ষ থেকে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন। তার এই দৃশ্যমান উপস্থিতি ও প্রভাব নিয়ে সিবিএফের বর্তমান নেতৃত্বের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নতুন সভাপতি সামির জাউদের অধীনে কাজ শুরু করেছে বোর্ড, যিনি পূর্ববর্তী সভাপতি এডনালদো রদ্রিগেজকে সরিয়ে ক্ষমতায় এসেছেন।

৬৫ বছর বয়সী কার্লো আনচেলত্তির নিয়োগ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদে, এবং তার বার্ষিক বেতন প্রায় ১ কোটি ইউরো। এমন একজন সফল কোচকে নিয়োগ দেওয়াটা যেমন ব্রাজিলের ফুটবলের জন্য বড় পদক্ষেপ, তেমনি এ চুক্তিকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা ব্রাজিলের ফুটবল প্রশাসনের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

এ ধরনের অননুমোদিত মধ্যস্থতার ঘটনায় আগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিফা। এবার লাতিন আমেরিকায় এটিই হতে পারে প্রথম বড় নজির। সিবিএফ যদি যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে আনচেলত্তির চুক্তি নিয়েই প্রশ্ন উঠতে পারে, এমনকি আর্থিক বা প্রশাসনিক নিষেধাজ্ঞাও আসতে পারে।

কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে যাত্রা শুরু করলেও, শুরুতেই ব্রাজিল ফুটবল ফেডারেশন যে ধাক্কা খাচ্ছে, তা নিঃসন্দেহে অস্বস্তির। ফিফার তদন্ত এখন শুধু একটি চুক্তির বৈধতা নয়, বরং গোটা ব্রাজিলিয়ান ফুটবল প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকেই চ্যালেঞ্জ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X