বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

দশজনের আর্জেন্টিনাকে বাঁচাল আলমাদার দুর্দান্ত গোল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লিওনেল মেসি মাঠে নেই, প্রতিপক্ষের চেয়ে একজন খেলোয়াড়ও কম- তবুও হাল ছাড়েনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়লেও, শেষ মুহূর্তে থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে ১-১ সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ, তবে দলীয় আত্মবিশ্বাসেই এক গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়রেসের মনুমেন্টাল স্টেডিয়ামে সোমবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ও নেস্টোর লোরেঞ্জোর কলম্বিয়া। ম্যাচটিতে দারুণ উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয়। ১০ জনের আর্জেন্টিনা গোল খেয়ে পিছিয়ে পড়লেও থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফিরিয়ে দেয়।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্জেন্টিনা গোল পেতে পারেনি। অন্যদিকে ২৪তম মিনিটে হঠাৎ করেই জ্বলে ওঠেন কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ। মাঝমাঠ থেকে একাই আক্রমণে উঠে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর আর্জেন্টিনা অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। মিডফিল্ডে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ কেভিন কাস্তানোর পায়ে স্টাডস-আপ চ্যালেঞ্জ করেন এনজো ফার্নান্দেজ। গুরুতর ফাউলের জন্য রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ১০ জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে।

এই প্রতিকূল অবস্থার মধ্যেও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান সমতায় আনেন থিয়াগো আলমাদা। মেসির পরিবর্তে নামা পালাসিওসের পাস থেকে এই তরুণ তারকার দারুণ এক শটে জাল কাঁপে কলম্বিয়ার। বল নিয়ন্ত্রণে নিয়ে আলমাদা যে শটটি নেন, তা পোস্টে গিয়ে ঠেকে এবং সেখান থেকেই ঢুকে পড়ে জালে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে আর্জেন্টিনা ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষে রয়েছে। ইতোমধ্যেই তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে কলম্বিয়া ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বর স্থানে রয়েছে এবং তারাও সরাসরি বিশ্বকাপ খেলতে যথেষ্ট ভালো অবস্থানে আছে।

এই ম্যাচে সবচেয়ে বড় বার্তাটা ছিল—আর্জেন্টিনা এখনও লিওনেল মেসির বাইরে থেকেও লড়তে জানে। মেসির অবর্তমানে থিয়াগো আলমাদা নিজেকে প্রমাণ করলেন, ভবিষ্যতে তিনিই হতে পারেন দলটির নতুন রচয়িতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X