স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

মুসিয়ালা ম্যাজিক! অকল্যান্ডকে ১০-০তে গুঁড়িয়ে দিল বায়ার্ন

দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মুসিয়ালা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মুসিয়ালা। ছবি : সংগৃহীত

বায়ার্ন ও জার্মান তরূণ সেনসেশন জামাল মুসিয়ালা ফিরেছেন ইনজুরি কাটিয়ে, আর ফিরেই যেন ঝড় তুললেন ক্লাব বিশ্বকাপে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে অনুষ্ঠিত ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখ ১০-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে। এই জয়ে ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই একতরফা দাপট দেখিয়েছে বায়ার্ন। ষষ্ঠ মিনিটেই জসুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করেন কিংসলে কোমান। এরপর ১৮ থেকে ২১ মিনিটের মধ্যে মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তিনটি গোল—সাচা বোয়ে নিজের প্রথম গোল করেন, মাইকেল ওলিসে বাড়ান ব্যবধান, আর কোমান করেন নিজের দ্বিতীয় গোল।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে থমাস মুলার এবং ওলিসে আরও দুটি গোল করলে বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৬-০। ম্যাচ তখনই কার্যত শেষ, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মঞ্চ দখল করেন জামাল মুসিয়ালা।

৬৭ মিনিটে নিজের চেনা স্টাইলে বাঁকানো শটে শুরু করেন গোল উৎসব, এরপর ৭৩ মিনিটে নিজের আনা পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। শেষ গোলটি আসে ৮৪ মিনিটে, প্রতিপক্ষের রক্ষণভাগের চরম ভুলে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ তারকা। ৮৯ মিনিটে থমাস মিলার তার দ্বিতীয় গোল করে বায়ার্নের স্কোর দাঁড় করান ১০-০।

এদিন মাঠে উপস্থিত ছিলেন ২১ হাজারেরও বেশি দর্শক। তাদের সামনে এক অভাবনীয় পারফরম্যান্স উপহার দিয়ে নতুন ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ—পুরুষদের ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এখন তাদের দখলে।

এমন রাজসিক সূচনায় গ্রুপ পর্বেই অন্য দলগুলোর জন্য বড় বার্তা পাঠিয়ে দিল কোম্পানির দল। জামাল মুসিয়ালার দুর্দান্ত প্রত্যাবর্তনও যেন আরও আত্মবিশ্বাস যোগাচ্ছে শিরোপার অন্যতম দাবিদারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X