বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে থামল বায়ার্ন

কেইনের গোলে হার থেকে রক্ষা পায় বায়ার্ন। ছবি : সংগৃহীত
কেইনের গোলে হার থেকে রক্ষা পায় বায়ার্ন। ছবি : সংগৃহীত

টানা ১৬ ম্যাচ ধরে জিততে থাকা বায়ার্ন মিউনিখের জয়রথ অবশেষে থামল বার্লিনে। শেষ মুহূর্তে হ্যারি কেইনের নাটকীয় হেডারে হার বাঁচালেও ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ২-২ গোলে থামতে হলো ভিনসেন্ট কোম্পানির দলকে। এই ড্রয়ের ফলে গার্দিওলার হাতে থাকা সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করল বাভারিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই চমকে দিয়েছিল স্বাগতিক ইউনিয়ন বার্লিন। হাই প্রেসে চেপে ধরে শুরুতেই বায়ার্নের রক্ষণে বিশৃঙ্খলা তৈরি করে তারা। ২৭ মিনিটে সেই চাপ ফল দেয় — কর্নার থেকে দারুণ এক ভলিতে গোল করেন দানিলো ডোকি। ম্যানুয়েল নয়্যার হাত ফসকে বল জালে জড়ালে এগিয়ে যায় বার্লিন।

খেই হারানো বায়ার্নকে তখন টেনে তোলেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। ৩৮ মিনিটে এক অসম্ভব কোণ থেকে তাঁর বাঁ পায়ের ফিনিশে সমতায় ফেরে দল। এই গোল যেন আবার ছন্দ ফিরিয়ে আনে কোম্পানির শিষ্যদের মাঝে। বিরতির আগে দুটো দারুণ সুযোগ পান দিয়াস ও কেইন—তবে একবার পোস্টের বাইরে, আরেকবার অফসাইডের কারণে গোল মেলেনি।

দ্বিতীয়ার্ধে কিছুটা ভারসাম্য ফিরে আসে ম্যাচে। বায়ার্ন দখলে রাখলেও গোলের দেখা মিলছিল না। বিপরীতে, বার্লিন অপেক্ষায় ছিল সুযোগের। আর সেই সুযোগই পেয়ে যায় ৮৩ মিনিটে। ওলিসের ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে তৈরি হয় গোলের মুহূর্ত—কেইনের ক্লিয়ার করা বল পেনাল্টি বক্সে এসে পায় ডোকির পা, দ্বিতীয়বারের মতো বল ঠেলে জালে জড়ান তিনি। স্কোরলাইন তখন ২-১, উল্লাসে ফেটে পড়ে বার্লিন স্টেডিয়াম।

কিন্তু শেষ বাঁশির আগে আরেক নাটক বাকি ছিল। ইনজুরি টাইমে বাঁ দিক থেকে ক্রসে উঠে আসেন কেইন—বার্লিন ডিফেন্সের চোখ ফাঁকি দিয়ে মাথা ছুঁইয়ে দেন বলটাকে, যা সোজা জালে! শেষ মুহূর্তে সমতা ফেরান ইংলিশ তারকা (২-২)।

তবুও ড্রয়ের ফলাফল বায়ার্নকে স্বস্তি দিতে পারেনি। কারণ এই ম্যাচেই শেষ হলো কোম্পানির টানা ১৬ ম্যাচের জয়ের ধারা, আর ভেঙে গেল গার্দিওলার লিগে টানা দশ ম্যাচের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন।

শেষ বাঁশির পর মুখে হতাশা স্পষ্ট বায়ার্ন কোচের—ইউনিয়ন বার্লিনের মাঠে শুধু দুই পয়েন্ট হারায়নি তাঁর দল, হারিয়েছে ইতিহাস লেখার সুযোগও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X