স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ বার্সেলোনা নতুন করে ঘরের মাঠে ফিরছে, দলটিও সাম্প্রতিক ম্যাচগুলোতে ছন্দে ফিরেছে—এমনটাই জোর দিয়ে বলে যাচ্ছেন সভাপতি জোয়ান লাপোর্তা। কিন্তু ইউরোপজুড়ে সবাই যে একই দৃষ্টিতে দেখছে, তা নয়। জার্মানিতেই উঠেছে বার্সাকে নিয়ে সবচেয়ে তীব্র সমালোচনার সুর, আর তার উৎস জার্মান পাওয়ারহাউজ বায়ার্ন মিউনিখের সম্মানিত সভাপতি উলি হোনেস।

হোনেসের দাবি সরাসরি কাঁপিয়ে দিয়েছে ফুটবল মহলকে—“বার্সেলোনার ঋণ ১.৩ বিলিয়ন ইউরোর বেশি। এমন ঋণ নিয়ে অন্য কোনো দেশে তারা শীর্ষ লিগে খেলতেই পারত না। এটা হাস্যকর ও অগ্রহণযোগ্য।”

‘ওএমআর’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের আর্থিক অস্থিরতা কোনোভাবেই আধুনিক ফুটবলের টেকসই কাঠামোর সঙ্গে মানানসই নয়।

হোনেস আরও বলেন, বার্সার বর্তমান আর্থিক কাঠামো একেবারেই অনিরাপদ: “বার্সা যেভাবে চলছে, তা কোনো সফল ক্লাব মডেলের সঙ্গে যায় না। বিপরীতে বায়ার্নের মতো ক্লাবে শক্ত আর্থিক নিয়ন্ত্রণ, সঠিক ব্যবস্থাপনা এবং স্থিতিশীলতা রয়েছে।”

তার মতে, শুধুমাত্র জার্মানির বুন্দেসলিগাই নয়, যেকোনো কঠোর অডিটব্যবস্থার লিগে বার্সা প্রথম বিভাগে টিকে থাকতেই পারত না। “জার্মান লাইসেন্সিং নিয়মের চাপে ১.৩ বিলিয়ন ইউরো ঋণের ক্লাবকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হতো,”—যোগ করেন তিনি।

গত কয়েক বছর ধরে একের পর এক অর্থনৈতিক ‘লেভার’ ব্যবহার করে স্কোয়াড গঠন, চুক্তি নবায়ন এবং নতুন খেলোয়াড় সাইনিং চালিয়ে গেছে বার্সেলোনা। হোনেসের মতে, এই পদ্ধতি মূল সমস্যা আরও দীর্ঘায়িত করছে।

তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ হিসাব-নিকাশ দিয়ে ক্লাব চালানো যায় না। দীর্ঘমেয়াদে এটি ধ্বংসের পথ।”

যেখানে লাপোর্তা ক্লাবের আর্থিক পুনরুদ্ধারকে সামনে রাখছেন, সেখানে হোনেসের মতো ইউরোপীয় অভিজ্ঞ প্রশাসকের কঠোর মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে— বার্সা কি সত্যিই আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নাকি কাগজে-কলমে হিসাব চালিয়েই টিকে আছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X