স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরও দীর্ঘ হলো বায়ার্নের ইনজুরির তালিকা

বায়ার্ন মিউনিখ। ছবি : সংগৃহীত
বায়ার্ন মিউনিখ। ছবি : সংগৃহীত

হেইডেনহেইমের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচের আগে অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ও জসুয়া কিমিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। এতে জার্মান জায়ান্টদের ইনজুরির তালিকা আরও দীর্ঘ হলো। বছরের শেষ ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোম্পানি বলেন, ইনজুরির কারণে ওই দুজন ছাড়াও আরও খেলতে পারছেন না ফরাশি রাইট-ব্রাক সাচা বোয়ে।

নিষেধাজ্ঞার কারণে কোনার্ড লেইমার দলের বাইরে রয়েছেন, আফ্রিকান নেশন্স কাপে সেনেগাল দলে যোগ দিতে ইতোমধ্যে ক্লাব ছেড়েছেন নিকোলাস জ্যাকসন। দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে ইনজুরি থেকে এ সপ্তাহে অনুশীলনে ফিরেছেন জামাল মুসিয়ালা। কিন্তু ২০২৬ সালের আগে তাকে মাঠে দেখা যাবে না। এ সপ্তাহের শুরুতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞার কারণে দলে না থাকা লুইস দিয়াজও দলে ফিরেছেন।

২০২৪ সালে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে এখনো কোনো ম্যাচ মিস করেননি ওলিসে। বায়ার্ন বস কোম্পানি জানিয়েছেন, নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গোঁড়ালির ইনজুরিতে পড়া কিমিচ এখনো সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে। একটি নির্দিষ্ট সময় এসে ব্যাথ্যা খুব বেশী বেড়ে গিয়েছিল। এ কারণে কিমিচের ব্যাপারে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।’

এখন পর্যন্ত এবারের মৌসুমে ১৪ ম্যাচে অপরাজিত থাকা বায়ার্ন মাত্র চার পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বেভারিয়ান্সরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৪

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৬

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৭

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৮

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৯

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

২০
X